← সাহিত্য আড্ডাে ফিরুন সাহিত্য আড্ডা পোস্ট
Liton Hossain Jihad
Liton Hossain Jihad

যদি কেউ বলে ভালোবাসা শুধু বাতাসের কোমল সুর, তবে সে জীবনজীবিকার দুঃসহ মোরগভাঙা শূন্যতার বেদনা জানে না। যদি কেউ বলে ভালোবাসা কেবল আকাশের মুক্ত নীলিমা, তবে সে তার বিদ্যুৎ আর বজ্রের গর্জন শুনেনি। কেউ যদি বলে ভালোবাসা ফুলের পাপড়ি তাহলে সে কাঁটার নির্মম তীক্ষ্ণতা দেখেনি। যদি কেউ বলে ভালোবাসা শুধুমাত্র মুগ্ধতা তাহলে সে নিজের অস্থিত্ব বিলিন করার কষ্ট জানে না।
ভালোবাসা যদি শুধুই নদীর স্রোত হতো, তাহলে কেউ কখনো গভীর সমুদ্রের তলদেশের রহস্য বুঝতে পারত না। ভালোবাসা যদি কোমল গোধূলির আলো হতো; তাহলে আকাশের গর্জন দাবানলের মতো, আপনাকে ভস্মে পরিণত করতে পারতো না।
ভালোবাসা হলো অদৃশ্য আঁধারের মাঝে ভেসে থাকা উজ্জ্বল তারার মতো, যা ঝলসে ওঠে কিন্তু কখনো ছুঁতে দেয় না। ভালোবাসা এক অমিতাভ কাঠের শহর, যার প্রতিটি স্তম্ভই নিজেকে চাপা দিতে পারে নিঃসঙ্গতা ও নিঃস্বতার মাধ্যমে। এটি একটি অভ্যন্তরীণ যুদ্ধের মঞ্চ, যেখানে প্রতিটি মুহূর্ত একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, আর শেষ পর্যন্ত আপনাকে নাড়িয়ে দেয় এক নতুন পথের সন্ধানে।

এখনো কোনো মন্তব্য নেই। আলোচনার শুরুটা আপনিই করুন।

সাহিত্য খুঁজুন

লেখার শিরোনাম, লেখক বা পছন্দের বিষয় দিয়ে খুঁজুন।

লেখক ও পাঠকের প্রোফাইল খুঁজুন →